
কাজী আশরাফুল আলম
দোজাহানের প্রিয় হাবিব হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১২ ই রবিউল আউয়াল আগমন উপলক্ষে জমিয়তে আশেকানে মাইজভান্ডারী বাংলাদেশ এর আয়োজনে তুরাগ থানার রাজা বাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ ই রবিউল আওয়াল শুক্রবার ৫ সেপ্টেম্বর রাজাবাড়ি ঈদ্গা ময়দানে সন্ধ্যা ছয়টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাসরিফ আনেন
সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী (ক .)
এর পুত্র তরিকায়ে মাইজভান্ডারী দিকপাল রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত গাউছে জমান মওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (ক.) এর শাহজাদা খাদেমে আশেকান। অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী (ম.) সাজ্জাদানশীন মাইজভান্ডার দরবার শরীফ বায়তুল ইতকান ফটিকছড়ি চট্টগ্রাম।
উক্ত মাহফিলটি সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ন করেন মোঃ হানিফ ভান্ডারী, সাবেক সভাপতি ৫৪ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
মান্যবর প্রধান অতিথি কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন শুকুর আলী মাইজভান্ডারী।
উক্ত মাহফিলে আরো তাশরিফ আনেন মাওলানা মাইনুদ্দিন মাইজ ভান্ডারী।
আজকের এই দিনে মানব জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে আল্লাহর অনুগত স্বীকার করে জান্নাত বাসী করতে মানব সম্প্রদায়কে সঠিক হেদায়েতের পথ বাতলে দিতে দোজাহানের বাদশা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ।যে দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসাবে মুসলিম উম্মাহ পালন করে থাকেন ।যেই নবী না আসলে আমরা আসতাম না। সেই নবীর আগমনে মানব সম্প্রদায় খুশি হবে, আনন্দ উদযাপন করবে। এই বার্তাটাই বক্তাগন সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়ার নিরলস চেষ্টা করেন। দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।