1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। ভুধবার বিকালে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই র‍্যালি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

র‍্যালিটি টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেটে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের পতাকা, ব্যানার ও ফেস্টুন ছিল। “গণতন্ত্র মুক্তি চাই, শহীদ জিয়ার আদর্শ অম্লান” শ্লোগানে মুখর হয়ে ওঠে র‍্যালি পথ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। তিনি বলেন,

“বিএনপি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আজ গণতন্ত্র বিপর্যস্ত, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই বিএনপিকে শক্তিশালী করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। আগামী দিনে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও তীব্র করতে হবে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালি চলাকালে টঙ্গী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। নেতাকর্মীরা গান-বাজনা, মিছিলের শ্লোগান আর ব্যানার-ফেস্টুনে প্রিয় নেত্রী ও দলের প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ ঘটান।

 

বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার এই দিনে আমরা শপথ নিচ্ছি— শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। আর এজন্য সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর