
রিপোট : মোঃ লিমন হোসেন
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে
সারাদেশে অনুভূত ভূমিকম্পে টঙ্গী এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। হঠাৎ কাঁপুনি টের পেয়ে ভবন ও কর্মস্থল থেকে দ্রুত বের হতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদদলিতের ঘটনা ঘটে।
এতে শতাধিক মানুষ আহত হয়ে বর্তমানে টঙ্গী আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের খোঁজ নিতে দুপুরে হাসপাতালে ছুটে যান টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন।
তিনি হাসপাতালে ভর্তি প্রত্যেক আহতের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের খাবার সরবরাহ করেন। এ সময় তিনি বলেন, এ ধরনের দুর্যোগে সবার এক হয়ে মানবিক ভূমিকা রাখা জরুরি। আহতদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সকল বৃত্তবানদেরও এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহবান জানাই। ভূমিকম্পের পর টঙ্গী এলাকায় আতঙ্ক কিছুটা প্রশমিত হলেও আহতদের চিকিৎসা চলমান রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।