1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীতে মস্তকবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পঠিত

কনা আক্তার:

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন খণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। লাশের আঙ্গুলের ছাপ থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট তার পরিচয় নিশ্চিত করে।নিহত যুবকের নাম মোঃ অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের শুক্কুর আলী মাষ্টারের বাড়ির সুরুজ মিয়ার ছেলে।পুলিশ জানায়, সকাল নয়টার দিকে স্টেশন রোড এলাকা ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাগটি উদ্ধার করে।পরে এলাকাবাসীর সামনে ব্যাগটি খুলে অজ্ঞাত যুবকের মস্তকবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করে।পরে পুলিশের বিশেষ শাখা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আঙ্গুলের ছাপ থেকে লাশের পরিচয় শনাক্ত করে। 

ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর