1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গীর গানের আসরে গিয়ে আর ফিরে আসেনি নাছির 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার তুরাগ নদীর পাড় ঘিরে প্রতিদিন রাতে বসে কথিত “গানের আসর”। স্থানীয়দের ভাষায়, এইসব আসরে প্রতি রাতেই চলে গান এই গানকে কেন্দ্র করে কিছু লোক ফায়দা লুটছে জমে উঠেছে মাদক, উচ্ছৃঙ্খলতা ও অপরাধের আসর। আর এইসবের মাঝেই ৯ জুন ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মোঃ নাসির (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর।

 

নাসিরের পরিবার জানায়, সে প্রতিদিনের মতো সেদিন রাতেও গান শুনতে বের হয় এবং আর ফিরে আসেনি। ভোর ৫টা ১৮ মিনিটে তুরাগ নদীর পাড়ের একটি সিসিটিভি ফুটেজে নাসিরকে একা হাঁটতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই আরও দুই যুবককে ওই পথে নাসিরের পিছু হেঁটে যেতে দেখা যায়। এরপরই ভিডিওতে নাসিরের কান্নার আওয়াজ শোনা যায়—কিছুক্ষণের মধ্যেই সেই কান্না থেমে যায়। ওই দুই যুবক পরে ফিরে এসে সাদা বস্তা জাতীয় কিছু হাতে নিয়ে আবার সেই দিকে চলে যায় যেদিকে কান্নার আওয়াজ এসেছিল।

নিখোঁজ নাসির মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ হানিফ (৭৫) এর ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব আরিচপুর বউবাজার এলাকায় ভাড়া থাকেন। নাসিরের বাবা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরের তুরাগ বাজার, আরিচপুর, তারগাছ, বড়বাড়ি, জয়বাংলা রোড,মাজার বস্তি, হুন্ডা রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বাউল গানের আসর সেই গানকে কেন্দ্র করে কিছু সংখ্যক অসাধু লোক ফায়দা লুটছে বিভিন্ন গানের আসরের আসেপাশেই চলে মাদক, ছিনতাই ও চোরাকারবার।

গানের আসরে আসেন বড় বড় দাদাভাই চলছে বান্ডিলে বান্ডিল, টাকার ছোড়াছুড়ির খেলা, পরকীয়া মানহানি অশালীন নাচসহ নানা অপরাধের আখড়া তৈরি হয়েছে এইসব আসর ঘিরে তাদের দাবি, এসব বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

নাসিরের রহস্যজনক নিখোঁজ ও এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর