1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

টঙ্গী রেলওয়ে স্টেশন ও কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তিতে প্রকাশ্যে মাদক ব্যবসা মাদক সম্রাট বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব  প্রতিবেদক:

গাজীপুর মহানগরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা ও কো-অপারেটিভ ব্যাংক মাঠ সংলগ্ন বস্তিতে মাদকের ভয়াল থাবা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এই দুই এলাকায় প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও প্যাথেডিনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে দীর্ঘদিন ধরে।

এই চক্রের মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে কালীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট বাচ্চু ও তার পরিবারের। অভিযোগ রয়েছে, বাচ্চুর পুরো পরিবারই এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা ছাড়াও একাধিক থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। তবুও অদৃশ্য কারণে তারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয়রা জানান, রাত হলেই রেলস্টেশন সংলগ্ন এলাকাটি রূপ নেয় মাদকপল্লিতে। পথচারীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয় প্রায়ই। অনেকে ভয়ে মুখ খুলতে চায় না। কেউ প্রতিবাদ করলেই তাকে হুমকি দেওয়া হয় অথবা হামলার শিকার হতে হয়।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বাচ্চু গ্যাং দিনের পর দিন রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর জোর দাবি—এই ভয়াবহ চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে টঙ্গীকে মাদকমুক্ত করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর