1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ডিসি সরোয়ার আলমকে প্রত্যাহারে নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমের আকস্মিক বদলির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতা লায়ন মো হাবিবুর রহমান ভূইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

 

 

ফেসবুক পোস্টে হাবিবুর রহমান ভূইয়া প্রশ্ন তুলে বলেন, “সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়ে সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই কি তাঁর অপরাধ? কেন ডিসি সারওয়ার আলম মহোদয়কে বদলি করা হলো?”তিনি অভিযোগ করে বলেন, যারা এই দক্ষ কর্মকর্তাকে বদলি করেছেন, তারা মূলত উন্নয়ন, নতুনত্ব ও জনমুখী প্রশাসনের বিরোধী। এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নিজের ফেসবুক আইডিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

পোস্টে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের একটি মন্তব্য স্মরণ করে হাবিবুর রহমান ভূইয়া লেখেন, “একদিন হানিফ সংকেত স্যার বলেছিলেন— সিলেট একটি ব্যতিক্রমধর্মী ডিসি পেয়েছে, অনেক ব্যতিক্রমী কাজ দেখতে পাবে।”

 

 

ডিসি সারওয়ার আলমের পূর্বের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মানুষ তাঁকে প্রথম দেখেছিল একজন আলোচিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে। পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবেও তাঁর কর্মদক্ষতা, সাহসী সিদ্ধান্ত ও জনবান্ধব কর্মকাণ্ড তাঁকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। এমন একজন দক্ষ ও জনপ্রিয় প্রশাসককে সিলেট থেকে সরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর