
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে ২৮/০৯/২০২৬খ্রিঃ তারিখ ২০:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ তৈয়ব (৩৫), পিতা- আইয়ুব আলীকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ, (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি অভিযানে ঘটিকায় আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ ইউসুফ (৪৫), পিতা- বজলু মিয়াকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ (যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।