
বিশেষ প্রতিনিধিঃ জিএম স্বপন মাহমুদ
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু। বুধবার ২৪ শে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ঐতিহ্যবাহী মিলি ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম। জানা গেছে ২০২৫ সালের ২০ শে এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তার দক্ষ নেতৃত্বে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন,, অপরাধীদের গ্রেফতার, এবং মামলা গ্রহণ সহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়, এরই স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ ( ওসি) নির্বাচিত হন।
স্থানীয় জনতার মতে দায়িত্ব গ্রহণের পর থেকেই ( ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু কেরানীগঞ্জকে একটি নিরাপদ শান্তি পূর্ণ এলাকা পরিনত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তারা আরো বলেন ( ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু আসার পর চাটুকার, দালাল, ধান্দা বাজ দের দৌরাত্ম কমে গেছে,
নিজের অনুভূতি জানাতে গিয়ে মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের প্রতি মানুষের আস্হা ফিরিয়ে আনতে দিন রাত কাজ করছি, আমাদের লক্ষ্য কেরানীগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা।