1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ঢাকা জেলা ডিবি দক্ষিণের বিশেষ অভিযানে দুই ডাকাত গ্রেফতার,মালামাল উদ্ধার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পঠিত

 

প্রতিনিধি :  জিএম স্বপন মাহমুদ চৌধুরী।

বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক সাভার মডেল থানার মামলা নং ৭২,তারিখ ২৮/১২/২০২৫, ধারা ৩৯৫ পেনাল কোড এর রহস্য উদঘাটন, ০২ দুই জন ডাকাত গ্রেফতার এবং মালামাল উদ্ধার, ২৭/১২/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০১.৫০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র ছুরি, লাঠি, তালাকটা মেশিন সহ দুটি সিসি ক্যামেরা মেইন সাটারের ৪ টি তালা ভেঙে দুই জন সিকিউরিটি গার্ড কে ভয় ভিতি ও হুমকি প্রদর্শন করিয়া, তাহাদের হাত পা, এবং মুখ বাধিয়া ওয়ার হাউজে থাকা প্রায় ১২২ পিস টায়ার মূল্য অনুমান ৩২,৮৮,১৪৮ /- টাকা, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট স্লিপার পার্টস,মূল্য ২,৪৩,৭৩৯/- টাকা এবং নগদ মূল্য ১,৮৪,৭৩৯/- টাকা, ২৭/১২/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৩.১০ ঘটিকার সময় ডাকাতি করে নিয়ে যায়। এ-ই সংক্রান্তে হাজী আমিনুল ইসলাম এর দায়ের কৃত এজাহারের ভিত্তিতে সুএোক্ত মামলা রুজু হয়। উপরোক্ত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সুপার ঢাকা জেলা মহোদয় নির্দেশনা প্রদান করেন। তৎপ্রেক্ষিতে জনাব জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি) টাকা জেলা এবং অফিসার ইনচার্জস জনাব শফিকুল ইসলাম সুমন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ঢাকা মহোদয়ের নেতৃত্বে এস আই ( নিঃ) প্রদীপ চন্দ্র দাস এবং এস আই ( নিঃ) মনির হোসেন দ্বয় সহ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার একটি চৌকস টিম মামলার রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ইতিপূর্বে ঘটনার সহিত জড়িত আসামী, ০১। আবুল কালাম @ লাল মিয়া, (৫৫) এই ডাকাতির ঘটনা ঘটাইয়াছে মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেগরিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া এই মামলার ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি উদ্ধার করা সহ পিকআপ গাড়ির মালিক ডাকাত আসামী ০৩। নজরুল (৫০) কে ১৭/১/২০২৬ ইং তারিখ ০০, ৩৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামী নজরুল এর দেওয়া তথ্য মোতাবেক উক্ত টিম যশোর জেলার মনিরামপুর থানাধীন শ্যামপুর গ্রামস্ত নিজ বাড়ি থেকে আসামী ০৪। মনিরুল ইসলাম (৪৫) পিতা আব্দুল সামাদকে গ্রেফতার পূর্বক আসামী মনিরুল ইসলাম এর দেখানো ও সনাক্ত মতে তাহার বসত বাড়ি হইতে এই মামলার লুন্ঠিত মোট ২৬ পিছ গাড়ির টায়ার, যার মধ্যে ১৬ পিছ বড় এবং ১০ পিছ ছোট, যাহার মূল্য অনুমান ৮,৩,৪০৬ /- টাকা ১৭/১/২০২৬ং তারিখ বেলা ১২.৩০ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীরা সকলেই পেশাদার ডাকাত। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করনের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর