
রিপোর্ট : জিএম স্বপন মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এর সু যোগ্য উত্তর সুরি, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ঢাকা দুই বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ প্রজন্মের উদীয়মান জন দরদী নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি কেরানীগঞ্জে মত বিনিময় কর্মসূচি পরিচালনা করেন, জন গনের সুখ দুঃখের কথা শুনেন এবং সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার অমি বলেন, আমার বাবা কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, উনি কখনো আপনাদের ভুলে যাননি, বিগত সরকারের আমলে তাঁকে বিভিন্ন মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে কোনঠাসা করে রেখেছিল,আপনারাও বাড়ি ঘরে থাকতে পাড়েননী, এখন সময় এসেছে মতামত প্রকাশের, আপনাদের পবিত্র আমানত ভোট কাকে দিবেন সে সিদ্ধান্ত একান্তই আপনাদের, আপনারা যদি আমাকে দোয়া ও সমর্থন দেন আপনাদেরকে নিয়ে কেরানীগঞ্জকে আলোকিত ও উন্নত শহরে পরিনত করবো,খোলা মোড়া ব্রিজ, একটি বিশ্ববিদ্যালয়, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান করাই হবে আমার প্রথম পদক্ষেপ, ভুমিদস্যু চাঁদা বাজ মাদকের আখড়া এদের ঠাঁই কেরানীগঞ্জের মাটিতে হবেনা, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান বারবারই ব’লে আসছেন বিএনপির সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শহীদ রাষ্ট্র পতির স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে হবে।ব্যারিস্টার অমি হাত নাড়িয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং স্লোগানে স্লোগানে বলেন কেরানীগঞ্জের মাটি বিএনপির ঘাটি, কেরানীগঞ্জের মাটি আমান উল্লাহ আমান এর ঘাঁটি। ব্যারিস্টার অমি বলেন ধানের শীষে ভোট দিয়ে গড়ে তুলুন পরিবর্তনের বাংলাদেশ।

কেরানীগঞ্জ মডেল উপজেলা শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহসীন মন্টু, সদস্য মোঃ গোলাম হাবিব, মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি,এডভোকট সাইফুল ইসলাম বাদল সদস্য ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, শরিফুল ইসলাম রাসেল সভাপতি শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মোঃ সাদ্দাম হোসাইন সভাপতি পাঁচ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। এছাড়াও বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, লিফলেট বিতরণে অংশ নেন।শাক্তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনগণের উপস্থিতি ছিল উৎসবমুখর। ইউনিয়ন সভাপতি জনাব মোহসীন মন্টু জনগনের উদ্দেশ্যে বলেন, ব্যারিস্টার অমি একজন নিরহংকারী শিক্ষিত বিনয়ী তরুণ নেতা, তিনি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করার জন্যই রাজনীতি করেন।
৭/৮ ঘন্টা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে জনগণের ভালো বাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, মোহসীন মন্টু বলেন আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। ইনশাআল্লাহ আমরা একসাথে ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার অমির নেতৃত্বে আলোকিত একটি উন্নয়ন মুলক রাজনীতির ধারা প্রতিষ্ঠায় আমরা সবাই মিলেমিশে কাজ করে যাবো,আপনারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিস্টার অমিকে জয় যুক্ত করবেন।