1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

দেবীদ্বারে আইনগত সহায়তা বিষয়ক “গণশুনানি” অনুষ্ঠিত;

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

“লিগাল এইডের মাধ‍্যমে ন‍্যায় বিচার প্রাপ্তির সুফল দোড়গোড়ায় পৌঁছে দেয়াই সরকারের অন‍্যতম পদক্ষেপ” – যুগ্ম জেলা দায়রা জজ মনিকা খাঁন

 

 

 

এবিএম আতিকুর রহমান বাশারঃ,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লার দেবীদ্বারে “এ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্ট” এবং জি,আই,জেড এর কারিগরি সহায়তায় আইন সহায়তা বিষয়ক ” গণশুনানি” অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে, নিজেরা করি সংস্থা এবং কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসের যৌথ আয়োজনে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

 

প্রকল্পের জেলা কর্মকর্তা সূবর্না আক্তার এর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান আলোচক ছিলেন,
কুমিল্লা লিগ্যাল এইডের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন।বিশেষ আলোচক ছিলেন,- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নোমান হোসেন, দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) ইমাম হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,বি,এম আতিকুর রহমান বাশার, বড়কামতা নলিনী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জোৎস্না কর, রসুলপুর ইউপি চেয়ারমান‍্যান মো. শাহজাহান সরকার।

 

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন নিজেরা করি সংস্থার কুমিল্লা অঞ্চল সমন্বয়কারী আব্দুল জব্বার, কর্মসুচির উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন- প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার গৌতম দে সরকার।আলোচনা শেষে লিগ্যাল এইডের উপকার ভোগী এবং উপকার বঞ্চিত ১২ জন নারী এবং ০৩ জন পুরুষ তাদের অভিজ্ঞতা, সুবিধা এবং অসুবিধা সমুহ তুলে ধরেন। সেই সাথে বিভিন্ন প্রশ্ন করলে চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

 

উক্ত অনুষ্ঠানে লিগ্যাল এইডের উপকারভোগী, উপকারবঞ্চিত, ইউ,পি চেয়ারম্যান, ইউ,পি মেম্বার, আর জে সহায়ক, ভূমিহীন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং নিজেরা করি’র কর্মীবৃন্দসহ প্রায় ৫০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান আলোচক যুগ্ম জেলা সেশন জজ মনিকা খাঁনবলেন, লিগাল এইডের মাধ‍্যমে ন‍্যায় বিচার প্রাপ্তির সুফল দেড়গোড়ায় পৌঁছে দেয়াই সরকারের অন‍্যতম পদক্ষেপ। এর মাধ‍্যমে মামলা জটিলতা কমানো সম্ভব। তাছাড়া বিচার প্রার্থী দরিদ্র ও অসহায় নারীরা বিনা পয়সায় তাদের ন‍্যায় বিচার পাওয়ার সুযোগ পাচ্ছেন।

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর