দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি নিয়ামতের কলাম
আজকের দুর্নীতি ডেস্ক:
-
প্রকাশের সময় :
শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
-
১৭৬
বার পঠিত

- দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম : সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? আজ দৈনিক আজকের দুর্নীতির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী! প্রকাশক হাবিবুর রহমান ভুইয়া অত্যন্ত বেদনা ভারাক্রান্ত কন্ঠে টেলিফোনে বললেন সাংবাদিক তুহিনের নির্মমভাবে খুন হওয়ার কথা! রাত পোনে আটটায় পুলিশ ও জনতা সামনে মসজিদ মার্কেট গাজীপুর এই প্রকাশ্য হত্যাকান্ড ঘটে? যা বিবেকবান যে কাউকেই বিস্মিত করেছে। চাঁদাবাজীর বিরুদ্ধে রুখে দাড়ানোর কথা পুলিশ এবং বিভিন্ন দলের। কিন্তু পুলিশ এবং দলগুলোর সমন্বয়েই চাদাবাজি হচ্ছে দেশজুড়ে যা আজ জনস্বীকৃত। অথচ দলের নেতা বা নীতি নির্ধারক এবং পুলিশের আইজিপি ও কমিশনার এসপি ডি আই জি নিরুপায়? সেনাবাহিনীর সদস্যরাও অনেকটা নীরব নিক্রিয়! এদিকে সাংবাদিকদের মধ্যেও নেই একতা? বিভিন্ন দলের দলদাস হয়েও তারা চাঁদাবাজী করে থাকে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায়! সবমিলে দেশের পরিবেশ পরিস্থিতি অনেকটাই সংকটময়। শিক্ষার্থী জনতার বিপ্লব বা গণঅভ্যুত্থানের পর বিপ্লবী শিক্ষার্থী জনতার ইচ্ছায় এবং সমর্থনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট ২০২৪। আজ ৮ আগস্ট ২০২৫। এক বছরে সরকারের সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা অনেক ভারী? যা বিপ্লবের উদ্যেশ্য লক্ষকে ব্যহত করেছে? জনতা কি দেখছে? মানুষ কিভাবে প্রকাশ্যে জীবন দিচ্ছে? সাংবাদিক তুহিন কিভাবে জীবন দিলো? দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আবার শিক্ষার্থী জনতাকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস চাঁদাবাজী হত্যা জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে! সব সাংবাদিক হত্যার দ্রুত শাস্তি দাবি করছি! আর বলছি যা আমি ১৯৮৬ সাল থেকেই বলে আসছি :/ দিন আসবেই / দিন বদলের / বদলা নিতে/ বদ সকলের / – ইনশা আল্লাহ! # ৮ আগস্ট ২০২৫
এই ক্যাটাগরির আরও খবর