
ডেক্স রিপোর্ট:-দৈনিক আজকের দুর্নীতির সম্পাদক মন্ডলীর সভাপতি আলী নিয়ামতের কলাম : জাতীয় নির্বাচনে ৪ শত আসনে ৩ শত আসন পাওয়া অসম্ভব কি? – জুলাই ৩৬ * বিপ্লবে অংশ নিয়েছে শিক্ষার্থী জনতা প্রায় ১৬ কোটি মানুষ! যারা সক্রিয় অংশ নিয়েছে তারা কয়েক হাজার। এদের মধ্যে শতাধিক হয়তো দুর্নীতি করেছে? হুমকি ধমকি দিয়েছে, করেছে অন্যায় অপরাধ? তাদের শাস্তি নিশ্চিত করতে পারেনি ড. ইউনূস সরকার? তাই হয়তো অতি সচেতন অনেকেই ভাবছেন – বিপ্লবের সবাই দোষ করেছে? না প্রায় ১৫ কোটি মানুষ এখনও বিপ্লবী বা শিক্ষার্থীদের ওপর বিশ্বাস রাখে! যারা পুলিশ এবং প্রশাসন বিহীন বাংলাদেশকে ট্রাফিক ব্যবস্থাসহ সবকিছু নিয়ন্ত্রণ করেছে * গণপিটুনি এবং জ্বালাও পোড়াও লুটপাট হত্যা থেকে দেশটাকে রক্ষা করেছে! এদের সাথে বিএনপি জামাত শিবির বাম ডান ইসলামি রাজনৈতিক দলের সবাই তাদেরকে সহযোগিতা সমর্থন দিয়েছে। আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ক্ষমতায় থাকতে বলেছিলো : ক্ষমতা হারালে প্রায় ১০ লাখ আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন নেবে তারা। তারা মানে বিএনপি * জামাত জোট।৷ * কিন্তু বিপ্লবীরা ১ হাজার আওয়ামী লীগের কাউকেই হত্যা করেনি! * যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা! তবে হাজার হাজার অত্যাচারী খুনি দুর্নীতিবাজ অপরাধীরা বিপ্লবের পর পালিয়েছে। লাখ লাখ আবার দেশেই আত্মগোপনে আছে। তাদেরকেও খুঁজে খুঁজে বের করে কিন্তু বিপ্লবীরা হত্যা নির্যাতন অত্যাচার করেনি? এ সবকিছুই জাতীয় নির্বাচনে প্লাস পয়েন্ট হয়ে যাবে বিপ্লবীদের! বিপ্লবীরা যদি ভালো যোগ্য সৎ সাহসী প্রার্থীকে মনোনয়ন দিতে পারে! দেশে যোগ্য প্রার্থীর অভাব নেই! শুধু মনোনয়ন বাণিজ্য না করলেই বিপ্লবীদের দল ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাবেই সুনিশ্চিত। এজন্য প্রয়োজন নিজেদের দোষ ত্রুটি স্বীকার করে সুনির্দিষ্ট নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়ে প্রতিটি এলাকায় যাওয়া। জনসংযোগ করা! দেশের বিপ্লবের সমর্থক ৪ কোটি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। তাদের জন্য নির্বাচনে জিতলে বা বিপ্লবী জাতীয় সরকার গঠিত হলে কি কি সুযোগ সুবিধা দেবে তা ব্যাপকভাবে প্রতিশ্রুতি দেয়া এবং প্রচার করা। যেমন : সব শিক্ষার্থীদের যাতায়াত ফ্রি মাত্র ১০ টাকা করা * আবাসিক নিশ্চিত করা * স্বাস্থ্য সেবা নিশ্চিত করা * স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করা ইত্যাদি। # আর সাধারণ জনতার জন্যও এধরণের অঙ্গীকার করা। # লাখ লাখ দুর্নীতিবাজদের অর্থ সম্পদ উদ্ধার করে তা জাতীয় বাজেটে যুক্ত করে উল্লিখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়া। যদি এসব বাস্তবায়ন করার সাহস যোগ্যতা সততা থাকে তবেই বিজয় সুনিশ্চিত। # আজ পর্যন্ত কোনো দলকেই দেখলাম না : দুর্নীতি মুক্ত বাংলাদেশ ভাই স্লোগান দিলো? মাদক সন্ত্রাস তামাক দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ছাড়া জনতার ভোট পাওয়া যাবে কি? সব কথার শেষ কথা : রাজার নীতি রাজনীতি ছেড়ে জনতার নীতি জননীতি করার জন্য এগিয়ে আসতে হবে বিপ্লবীদের! আল্লাহ আমাদের সহায় হোন! ছুম্মা আমিন! – লেখক পরিচিতি: আলী নিয়ামত আহবায়ক : দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সম্পাদক।