1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ধামরাইয়ে বাথুলিতে প্রকাশ্যে চোরাই তেলের ব্যবসা, প্রশাসনের নিরবতা প্রশ্নবিদ্ধ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

 

মোঃ এনামুল হক আবির, ধামরাই, ঢাকা

ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে, কিউট ড্রেস ফ্যাক্টরির বিপরীত পাশে খোলা মাঠে দীর্ঘদিন ধরে চলছে চোরাই তেলের অবৈধ ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল নামে এক ব্যক্তি কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে প্রকাশ্যেই পরিচালনা করছে এই ব্যবসা, অথচ বিষয়টি জানা সত্ত্বেও প্রশাসন রয়েছে রহস্যজনক নিরবতায় অভিযোগ স্থানিয়দের।

সরেজমিনে অনুসন্ধান:
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের চালকেরা গোপনে তেল চুরি করে এনে কম দামে বিক্রি করছেন ওই স্থানে। পরে সেই তেল পুনরায় বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে, যা একদিকে যেমন অবৈধ, তেমনি প্রতারিত হচ্ছেন সাধারণ গাড়ি মালিকেরা।

ক্ষতিগ্রস্ত একাধিক পরিবহন মালিক অভিযোগ করে বলেন, “এসব চোরাই তেল বিক্রেতাদের কারণে আমরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নমানের তেলের কারণে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।”

প্রশাসনের বক্তব্য:
বিষয়টি সম্পর্কে গ্লোরা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কৌশিক আহমেদ জানান, “আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত ছিলামনা তবে যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি:
স্থানীয় বাসিন্দারা ও ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক অভিযান ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের চোরাই ব্যবসা শুধু আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেই নয়, বরং সামগ্রিকভাবে পরিবহন খাত ও অর্থনীতিকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর