1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

নতুন দুই গানে উড়ছেন স্বীকৃতি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত
সম্প্রতি প্রকাশিত হয়েছে শাহনাজ রহমান স্বীকৃৃৃৃৃৃতির ‘বাজে মনে বিন’ শিরোনামের একটি নতুন গান। গীতিকার, নাট্যকার এবং প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন শ্রোতাপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে মডেল হয়েছেন আলিফ চৌধুরী ও অবন্তিকা রহমান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। কোরিওগ্রাফি করেছেন যৌথভাবে রোহান ও বিল্লাল।
এ ব্যাপারে স্বীকৃতি বলেন, গানটির কথা হৃদয়ে বিনের মতোই গেঁছে ছিলো। দারুন কথা আর সুরে দ্রুতই শ্রোতাপ্রিয় হয়েছে। এছাড়াও গত ঈদে বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমায় সুদীপ কুমার দ্বীপের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছিলাম। গানের একটি দৃশ্য অল্প সময়ের জন্য আমাকে দেখেছে, এটা অন্যরকম অনুভূতি। দর্শকশ্রোতা গানটি গ্রহণ করেছেন। বলা চলা পরপর দুটি গানে আমি উড়ছি।

তিনি বলেন, সামনে নতুন আরো কয়েকটি গান আসছে। আশা করছি, গানগুলো শ্রোতা-দর্শক পছন্দ করবেন।

শ্রোতাপ্রিয় সুফি, ফোক এবং আধুনিক গানের কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি ১৯৯৯ সালে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির মধ্য দিয়ে গানের জগতে প্রবেশ করেন। এখন পর্যন্ত তার ৭টি একক অ্যালবাম ও পঞ্চাশের বেশি মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর