
প্রতিনিধি জিএম স্বপন মাহমুদ
নরসিংদী গৃহস্থলি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস।আর এ সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। জানা যায় নরসিংদীতে কয়েক দিন ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির গ্যাসের দাম।সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় তিনশত কিংবা চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের, এমন অভিযোগ সিলিন্ডার ব্যাবহার কারি এবং দোকান ঘুরে দেখা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত খুচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিন থেকে চারশত টাকা বেড়ে তা বর্তমানে পনেরশত টাকা থেকে ষোলশত টাকায়, নরসিংদি জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, তাদের চাহিদা মতো এলপিজি সিলিন্ডার গ্যাস সরবরাহ বর্তমানে নেই, তাই বিক্রেতারা চাইলেও দিতে পারছেন না,তাই দোকান দার গন চড়া দামে বিক্রি করে আসছেন, নরসিংদী পুটিয়া বাজারের সাবেক মেম্বার জলিল মোল্লা ও বাদল মেম্বার জানান, এক সিলিন্ডার গ্যাসের মূল্য ষোলশত টাকা,আবদুল বাসার মেম্বার বলেন মন গড়া মতো যার থেকে যেমন পাচ্ছে তাই নিচ্ছেন, হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না, অধিকাংশ কোম্পানির সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন তা জানা যায় নী,হাতে গুনা কয়েকটি এলপিজি সিলিন্ডার গ্যাস সরবরাহ করছেন, নরসিংদী জেলায় প্রতিদিন দুই হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে পাঁচশত থেকে ছয়শত সিলিন্ডার গ্যাস।চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম,তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন কিন্তু বর্তমান সময়ে এত বেশি নেওয়া ঠিক হচ্ছে না বলে জানান ক্রেতারা।।