1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নারীর ট্রেনে ঝুলে যাওয়ার ১৫ সেকেন্ড ও উদ্ধারের ভিডিও ভাইরাল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

দুপুরে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস গাইবান্ধা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকেলের পর ওই নারীর ট্রেনে ঝুলে যাওয়ার ১৫ সেকেন্ডের ঝুলে যাওয়া ও উদ্ধারের ভিডিও ভাইরাল হয়।

লালমনি এক্সপ্রেস ট্রেনটির সহকারী চালক শরিফুল ইসলাম জানান, ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা স্টেশন ছাড়ার পর ওই নারী ট্রেনের সামনে লাফিয়ে পড়েন এবং সজোরে তিনি (চালক) ধাক্কার শব্দ শুনতে পান। এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট চলার পরও তিনি সামনে তাকিয়ে দেখেন ইঞ্জিনের হুকের সাথে ওই নারী আটকে আছেন।

তাৎক্ষণিক ট্রেন চালক লিটন মিয়া ও সহকারী চালক শরিফুল ইসলাম ট্রেনটি থামানোর সিদ্ধান্ত নেন এবং ফাঁকা জায়গায় ট্রেনটি থামিয়ে ওই নারীকে স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে নিরাপদে ট্রেনটি ছাড়েন।

শরিফুল ইসলাম জানান, সাধারণত ট্রেনে কেউ কাটা পড়লে ট্রেন হালকা ঝাঁকুনি দেয় এবং শব্দসহ অন্য রকম গন্ধ পাওয়া যায়। মেয়েটি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ার পর কোনোটিই না হওয়ায় তাদের সন্দেহ হলে তিনি সামনে তাকিয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তখন কোনো কিছু চিন্তা না করে দুজন সিদ্ধান্ত নিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং মেয়েটিকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন।

তাৎক্ষণিকভাবে পরিবার ওই নারীকে বাসায় নিয়ে যাওয়ায় তার নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স ৩০ বছরের মধ্যে হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর