1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

 

এইচ এম শাহিন আলম দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

উপজেলার সংচাইল গ্রামে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশ অভিযুক্ত হারুন মিয়া (৩৮) কে নিজ বাড়ি থেকে আটক করে।

এ ঘটনায় ভিকটিমের নানী সাহেদা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্ত হারুন মিয়া তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি পুনরায় এমন ঘটনা ঘটলে ভিকটিম বিষয়টি তার মা ও আত্মীয়দের জানায়। পরবর্তীতে পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

 

মামলার বাদী সাহেদা বেগম জানান,

> “এমন অমানবিক ঘটনার বিচার আমরা চাই। কিন্তু এখন মামলা তুলে নেওয়ার জন্য আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশের পর কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন ইলিয়াস বলেন,

 

> “অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর