1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ করায় কম্বল জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি  ফারুক : নেত্রকোনার বারহাট্টায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গোপনে কম্বল বিতরণ করার সময় ১৭ টি কম্বল জব্দ করা হয়েছে। গত ১৩ জানুয়ারি রাত সাড়ে এগারটার সময় উপজেলার আসমা ইউনিয়নের লাউফা গ্রামে এই জব্দের ঘটনা ঘটে। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও মোবাইল কোর্টের বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম জানান যে ঘটনাটি উদঘাটিত হয়েছে সেটি নির্বাচনে দল ও প্রার্থীর আচরণবিধির চার এর এক ধারা লঙ্ঘন হয়েছে।সে অনুযায়ী উনাকে ২৭ এর ক ক ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অন্যকেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের কমিটি আছে সেখানে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর