1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার বারহাট্টায় প্রতিবেশীর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টায় বারহাট্টা প্রেস ক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

ভুক্তভোগী আরাফাত ইসলামের পক্ষে লিখিত বক্তব্যে পেশ করেন আরিফুল ইসলাম।বক্তব্যে বলা হয় আমি ভুক্তভোগী আরাফাত ইসলাম ২০২৫ সালে এস,এস,সি পরীক্ষা দিয়েছি।আমাদের গ্রামের মোঃ লজ্জত আলীর মেয়ে মোছাঃ সাবিনা আক্তার আমি সহ আরো ৬-৭ জনের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন।যাহার মোকদ্দমা নং ১৮/২০২৬। যাহা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।উল্লেখিত মামলার বাদী সাবিনা আক্তার তার নিজস্ব ও পারিবারিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার বিরুদ্ধে মামলা করেছে।দীর্ঘদিন ধরে তার পরিবারের সাথে আমার পরিবারের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিয়ে ঝামেলা চলমান।এমনকি বেশ কয়েকটি মামলাও হয়েছে।প্রতিটি মামলার রায় আমাদের পক্ষে হয়েছে।যখন কোনভাবেই আমার আমার পরিবারকে হেয় করতে পারছে না তখন আমার নামে এই রকম একটি জঘন্য মামলা দায়ের করেছে।আমি এই মামলার সঠিক তদন্ত চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামলার ১ নং স্বাক্ষী মোঃ ইফতি মিয়া ও ৩ নং স্বাক্ষী কামরুল মিয়া।

মামলার ১ নং স্বাক্ষী তার বক্তব্যে বলেন আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানিনা।অথচ আমাকে মামলার ১ নং স্বাক্ষী করা হয়েছে।আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আর যাতে কোন পরিবার এমন মামলার স্বীকার না হয় সেজন্য এটার সঠিক তদন্ত এবং বিচার চাই।

মামলার ৩ নং স্বাক্ষী বারহাট্টা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল মিয়া তার বক্তব্যে জানান আমাকে মামলার স্বাক্ষী করা হল অথচ আমি এই ঘটনার কিছুই জানিনা।কোন সন্দেহ নেই যে এই মামলাটি ভুয়া।এই দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল।আমরা গ্রামবাসী পূর্বেও এদের নিয়ে অনেক সালিস করেছি।সালিসে ভুয়া মামলার বাদী সালিস মানতে চায়না।তাই আমি নিজেও এমন ভুয়া মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কারণ আজ সাইদের বিরুদ্ধে হয়েছে কাল আরেকজনের বিরুদ্ধে হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর