1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

নেত্রকোনার বারহাট্টায় তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় তিনদিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ মে সকালে মঙ্গলবার বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাট্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশ নেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার,নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএসএম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ প্রমুখ।

র‍্যালি পরপরই সারা দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেলের মত নেত্রকোনা সদর ভূমি কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে মেলার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ভূমি সেবা মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় বারহাট্টা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম বলেন, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ আয়োজন। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়া ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর