1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

নেত্রকোনার বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত দের টিন ও চেক বিতরণ করলেন সংসদ সদস্য

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেছেন অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। আজ বৃহস্পতিবার ১৪ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিতরণ কার্যক্রমের আগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন আমরা যাচাই-বাছাই করে দূর্যোগে ক্ষতিগ্রস্তের মধ্যে টিন ও চেক বিতরণ করেছি।এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।অপরদিকে এ বছর অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের যাচাই-বাছাই করে তালিকা করা হয়েছে।তারপরও কোন ধরণের অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম,বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা,জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর