1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য এডভোকেট সাইফুল ইসলাম বাদল 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

স্বপন মাহমুদঃ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্নেহভাজন সাবেক মন্ত্রী, সাবেক ডাকসুর ভিপি, ৯০ সৈরাচার আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান এর পক্ষ থেকে কেরানীগন্জ বাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য, সিনিয়র আইনজীবি সাইফুল ইসলাম বাদল। প্রতিবছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে শান্তির বার্তা নিয়ে। ঈদুল আযহা হচ্ছে ত্যাগের উৎসব, ঈদুল আজহা উৎসবের একটি অঙ্গ হচ্ছে কোরবানি। সাইফুল ইসলাম বাদল বলেন, হিংসা, বিদ্বেষ, অশান্তি, অস্থিরতা দূর করনের মাধ্যম হচ্ছে পবিত্র ঈদুল আযহা। তিনি বলেন কুরবানি ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে এটি দ্বিতীয়। কুরবানীর যে মর্ম শিক্ষা আমরা যদি নিজ জীবনে অনুধাবন করে মানব সেবায় নিবেদিত হই তাহলে আমরা রাব্বুল আলামীনের কাছে সন্তোষ্টি ও নৈকট্য লাভ করতে সক্ষম হবো।তিনি আরও বলেন পবিত্র কোরবানি ঈদকে কেন্দ্র করে, কেউ যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত বা অনাহারে না থাকে সে দিকে আমাদের সকলের খেয়াল রাখা মানবিক দায়িত্ব। সাইফুল ইসলাম বাদল বলেন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের সকল পাপ, অহংকার ও অহমিকা কোরবানি হোক।ঈদুল আজহা হোক আমাদের

জীবনের নতুন এক আত্মশুদ্ধির শুরু। ঈদ মোবারক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর