1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

পূবাইলে ভুয়া পুলিশ পরিচয়ে ছয় যুবক আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরের পূবাইল থানার মিরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শনিবার দুপুরে পূবাইল থানাধীন মিরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩),একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০),বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২),হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯),বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪),নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর