1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

প্রধান উপদেষ্টার কাছে জাপাকে নিষিদ্ধের দাবি জামায়াতের

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের মতো করে জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবির কথা জানিয়েছেন।

ডা. তাহের বলেন, জাতীয় পার্টির বিষয়ে আমরা সুস্পষ্ট করে বলেছি— তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল। তাই যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।

বৈঠকে জামায়াতের নায়েবে আমির তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এ দিন বৈঠক করেন জামায়াতের সঙ্গে। এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে। এরপর বিএনপির সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।

এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর