1. admin@dailyajkerdurnity.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

ফরিদপুর ১ আসনে  দোলন মনোনয়ন পেতে পারে এমন খবরে ক্ষুব্দ বিএনপি’র নেতা কর্মীরা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

 

মেহেদী হোসেন পলাশ: ফরিদপুর মধুখালী প্রতিনিধি

গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে সংসদ নির্বাচনের জন্য বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
সেখানে ফরিদপুর ১আসনটি ফাঁকা রাখা হয়।
গুঞ্জন উঠেছে এই আসনটি বিএনপির শরীর দলের কাউকে ছেড়ে দিতে পারে।

এ খবরে এই আসনের বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একাধিক নাম থাকলেও ধারণা করা হচ্ছে সাংবাদিক আরিফুর ইসলাম দোলন কোন একটি দলে যোগদান করে, এই আসন থেকে নির্বাচন করতে ব্যাপক তদবির ও দরখাসাকোষী করছে।
দীর্ঘদিন নির্বাচনে প্রস্তুতি নেওয়া ফরিদপুর ১ আসনের বিএনপি নেতা কর্মীরা যা কোনভাবেই এই সংবাদ মেনে নিতে পারছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দোলনের নামে বিভিন্ন ব্যক্তিকে একাধিক পোস্ট করতে দেখা যায়।

দোলন মূলত আওয়ামী পরিবারের একজন সদস্য ,শেখ হাসিনা সহ একাধিক আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাথে দোলনের ছবি ফেসবুকে সয়লাব।

শেখ হাসিনার সাবেক বিয়াই খন্দকার মোশারফ হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে কোটি কোটি টাকা কামিয়েছে আরিফুর রহমান দোলন।

এনিয়ে মানি লন্ডারিং মামল সহ একাধিক মামলা হয়েছে তার নামে।
আওয়ামী পরিবারের লোক দোলন পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

গত নির্বাচনে বিএনপি যেখানে ভোট বর্জন করেছিলো, সেই শেখ হাসিনার পাতানো ডেমি নির্বাচনে দোলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর ১ আসনে নির্বাচন করেছিল।

দোলনের এই দল পরিবর্তনের খবর শুনে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই দোলনকে বেইমান বলে আখ্যা দিচ্ছে। দোলন নির্বাচিত হলে আওয়ামী লীগের বি টিম বেশি লাভবান হবে বলে অনেকের ধারণা।

ফরিদপুর এক আসনে বিএনপি দলীয় জোট থেকে দোলনকে নমিনেশন দিলে, মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা উপজেলায়, তিল তিল করে গড়ে তোলা দীর্ঘদিনের বিএনপি’র শক্তিশালী অবস্থান ভঙ্গুর দশায় পরিণত হবে।

এতে করে জামাত ইসলাম বা অন্য দল আরো শক্তিশালী হয়ে উঠবে। আগামীতে কখনই এই আসনটি বি,এনপি তাদের পক্ষে নিতে পারবে না।

বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটাই দাবি,খন্দকার নাসিরুল ইসলাম নাসির দীর্ঘদিন এই আসনটিতে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে, দুর্দিনে দলের হাল ধরেছে, তাই তাকেই দল থেকে নমিনেশন দিলে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর