
সরদার নাসির উদ্দীনঃ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ৫ সেপ্টেম্বর ২০২৫(বাসস): বাগেরহাট সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাজা উদ্ধার সহ ইয়ামিন হাওলাদার (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ-উল-হক, এস আই মো: দেলোয়ার হোসেন সহ সংগীয় ফোর্স নিয়ে চৌকস টিম বৃহস্পতিবার রাতে পৌরসভার আমলাপাড়া গেইটের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ইয়ামিন হাওলাদারকে গ্রেফতার করে তার শিকার উক্তি মোতাবেক সোনাতলা মুজিবর রহমানের বাড়ি থেকে ১ কেজি গাজা জব্দ সহ আসামীর দেওয়া তথ্য মোতাবেক অপর পলাতক আসামি আলামীন হাওলাদার (২৩) বাসার একটি ড্রামের ভিতর থেকে আরও ৬ কেজি গাজা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মুল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সেনের টিকিকাটা গ্রামে হলেও তারা বাগেরহাট শহরের সোনাতলা এলাকার মুজিবর রহমানের বাড়ি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ- উল- হক বাসসকে জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আজ একটি মামলা দায়ের করা হয়। উক্ত পুলিশ কর্মকর্তা জানান,বাগেরহাট পুলিশ সুপার হিসেবে বৃহস্পতিবার জেলার দায়িত্ব নেওয়ার পরই এটাই মো: আসাদুজ্জামান স্যারের প্রথম অভিযান।