1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

বারহাট্টায় ইয়াবা সহ আটক এক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।গত ৭ মে উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাহনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদক করবারিকে আটক করা হয়।আটক হওয়া মাদক কারবারি মোঃ গণি মিয়া(৩৫) একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

বারহাট্টা থানা ও ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ডিউটি অফিসার সঙ্গীয় ফোর্স সহ পুলিশের বিশেষ অভিযান মাদক উদ্বার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফকিরের বাজারের চল্লিশ কাহনিয়ার রনি ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদক দ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে।তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।তখন থাকে আটক করে এলাকাবাসীর সামনে তার প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্বার করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম জানান আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর