1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বারহাট্টায় মাদক বিরোধী অভিযানের সময় বাধা দেওয়ায় মাদক কারবারি ও তার ভাই আটক

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মাদকবিরোধী অভিযান গিয়ে
ইয়াবা,হিরোইন ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।মাদক বিরোধী অভিযান চলার সময় হাতাহাতি সহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েল নামের একজনকেও আটক করে পুলিশ।আটক হওয়া মোঃ জোবায়েল হোসেন ও তোফায়েল চিরাম এলাকার ফজল করিমের ছেলে।গত ২৫ জুন গভীর রাতে উপজেলার চিরাম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম।

পুলিশ সূত্রে জানা যায়,চিরাম ইউনিয়নে বড় মাপের মাদকের একটি চালান আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাদক কারবারি জোবায়েলের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানের সময় উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জোবায়েলের ঘর থেকে ৪ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।ঘটনাস্থলে নগদ টাকা এবং মাদক গ্রহণের সরঞ্জামাদিও পাওয়া যায়।এসময় আসামী জোবায়েলকে আটক করে নিয়ে আসতে চাইলে তার পরিবার এবং প্রতিবেশী লোকজন প্রতিবন্ধকতা তৈরি করে।এসময় তারা লাঠি নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে হাতাহাতি করে।পরবর্তীতে চৌকস পুলিশ কর্মকর্তারা মাদককারবারী মোঃ জোবায়েল হোসেনের সাথে তোফায়েলকেও আটক করে থানায় নিয়ে আসে।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম বলেন মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আর সরকারি কাজে বাধা দেওয়ার জন্য নতুন করে একটি মামলা রুজু করে তোফায়েল সহ অন্যানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর