1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়া এলাকায় বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (বিএনএনসি)-এর যৌথ উদ্যোগে একটি অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১১টায় সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব সময় সমাজের অবহেলিত ও হতদরিদ্র শ্রেণির মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছি। এই প্রচেষ্টাকে সফল করতে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা পাশে থাকলে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারব । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান। তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করছি। শিশু বয়সেই সঠিক দিকনির্দেশনা না পেলে ভবিষ্যতে তাদের পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন,“দরিদ্র জনগোষ্ঠীকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এছাড়া উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাব ফেডারেশন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, “সমাজে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের একমাত্র উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক সাব্বির আহমেদ, সমাজসেবা ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী, কোহিনুর বেগম, শারমিন আক্তার, সীমান্ত, মো. ওবায়দুল ইসলাম, শাহনাজ আলম রোমানাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর