1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

বিরল রোগে আক্রান্ত শিশুর দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

বিরল ও জটিল রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মানবিক রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গত ১০ অক্টোবর মাথায় ইনফেকশনজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু মিম। পরে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হয়নি।

শিশুর মা আলো বেগম জানান, একদিনের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় ১১ অক্টোবর বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ থেকে শিশুকে বের করে দেয়। এরপর সরকারি শিশু হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা করলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত শিশুকে হাসপাতালের গেট থেকেও বের হতে দেয়নি।

এদিকে স্বামীর অকাল মৃত্যুতে সদ্য বিধবা আলো বেগম একদিকে স্বামীর শোকে ভেঙে পড়েছেন, অন্যদিকে অসুস্থ এক বছরের শিশুকে নিয়ে পড়েছেন চরম বিপাকে। প্রায় দুই মাস আগে মারা যান শিশু মিমের বাবা মিলন। পরিবারের এই করুণ অবস্থায় চিকিৎসার ব্যয় জোগাড়ের কোনো উপায় না পেয়ে ১১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আলো বেগম স্থানীয় এক ছাত্রদল নেতার কাছে সহযোগিতা চান।

পরিস্থিতি জানানো হলে তিনি মানবিক রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে বিষয়টি তুলে ধরেন। বিষয়টি জানার পরই শিমুল বিশ্বাস দ্রুত ব্যবস্থা নেন। তিনি বেসরকারি হাসপাতালের প্রায় ৩০ হাজার টাকার বকেয়া বিল নিজ উদ্যোগে পরিশোধ করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য শিশুকে বাংলাদেশ সরকারি শিশু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন।

শুধু তাই নয়, শিশুর ভবিষ্যৎ চিকিৎসার সমস্ত দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন শিমুল বিশ্বাস। তার এই মানবিক উদ্যোগে শিশুটির পরিবার ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, শিমুল বিশ্বাস সবসময়ই সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ান। শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘটনায় আবারও প্রমাণিত হলো তাঁর মানবিক ও জনগণের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর