
নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবিতে জানান, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী গোপন হামলা চালিয়ে সেটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন আমরা বহু আগেই বলেছিলাম, ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।
তবে ইরান এখনো এই হামলার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। যদিও স্থানীয় সময় গভীর রাতে ফোর্ডো অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি করেছে একাধিক সূত্র।
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়ে চীন তাদের অত্যাধুনিক নিউক্লিয়ার সাবমেরিন ইরান উপসাগর অভিমুখে মোতায়েন করেছে বলে জানা গেছে।
চীন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও একাধিক স্যাটেলাইট ফুটেজ ও সামরিক বিশ্লেষকের তথ্য অনুযায়ী, সাবমেরিনটি ভারত মহাসাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে: যেকোনো সময় একটি সরাসরি সংঘর্ষ ইসরাইল, ইরান, যুক্তরাষ্ট্র ও চীনকে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপ এখন সময়ের দাবি।