
মিঠামইন উপজেলা-প্রতিনিধি
মিঠামইন উপজেলা ১নং গোপদিঘী ইউনিয়নে গত ১৭ জানুয়ারী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান এর উদ্যেগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।স্থানীয় ফকির বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপত্বিত করেন স্বয়ং তিনি নিজে ।তিনি বাংলাদশ নদী বাঁচাও আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম – সাংগঠনিক সম্পাদক। স্বর্ণপদক প্রাপ্ত এই বীর মুক্তিযোদ্ধা কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাহফিলে আলোচক হিসেবে ছিলেন মুফতি আমিনুল হক কাসেমী , মুফতি তোফাজ্জল হোসেন, মাওলানা খন্দকার লুৎফর রহমান ও মাওলানা খাইরুল ইসলাম খান সহ অনেকেই। এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিকে বলেন ,মহান মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশকে গড়ে তোলতে হবে ।কোন পরাজিত শক্তিকে মাথা উত্তোলন করতে দেওয়া হবে না। এই দেশবাসীর মঙ্গল কামনা করেন।