
বাংলা চলচ্চিত্রের কালজয়ী সৃষ্টি ‘বেদের মেয়ে জোসনা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে একটি নতুন ধারাবাহিক নাটক বেদের মেয়ে জোসনা । সম্প্রতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মনোরম নদী ও গ্রামীণ পরিবেশে নাটকটির প্রথম লটের শুটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন শফিক সাগর, প্রযোজনায় রিপন মিয়া । সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আফজাল খান দোয়াল, আর নৃত্য পরিচালনায় ছিলেন মিত্তুন রাজ। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রেবেকা, অভিনেতা রাজু সরকার, শহীদ চিশতী, রাকিব শিকদার, অভিনেত্রী শেফা, গোলজার খান, পারভিন মনি, ইফা মনি, লাবনী, হেলাল খান, তুহিন খান, বাহার উদ্দিন কামরুল, জুনিয়র দিলদার,রিপন মিয়া সহ আরও অনেকে। শিল্পীদের আন্তরিক অভিনয়, কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতায় শুটিং অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের কাছে ‘বেদের মেয়ে জোসনা’র নতুন আবহ ও আবেদন পৌঁছে দিতে সক্ষম হবে।