1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিদের নানামুখী কৌশলে দেশে মাদক পাচার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

 

হেলাল শেখঃ ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদক কারবারিরা অত্যন্ত চতুর কৌশলে প্রতিনিয়ত দেশে মাদক পাচার করছে। বিভিন্ন সীমান্তপথ-নদী, পাহাড়ি এলাকা, ফাঁকফোকর ও অনুপ্রবেশযোগ্য স্পট ব্যবহার করে এসব মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এরপর রাজধানী ঢাকা ও ঢাকার উপকণ্ঠ সাভার-আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সক্রিয় চক্রের কাছে মাদক ছড়িয়ে দেওয়া হয়।

 

 

পাচার হওয়া এসব মাদক কিনে সেবন করছে এলাকার কুখ্যাত মাদক সন্ত্রাসীরা। নেশার টাকা জোগাড় করতে তারা স্থানীয়ভাবে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি-হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

 

স্থানীয়রা বলছেন, মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ। তরুণদের একটি বড় অংশ নেশায় জড়িয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

 

আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং মাদক পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর