1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামী সজিব মিয়া গ্রেফতার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ সজিব মিয়া (১৮) কে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪ সফল অভিযানে গ্রেফতার করেছে।

মামলার বিবরণে জানা যায়, ৫ মে ২০২৫ রাত আনুমানিক ৭:৫০ ঘটিকার সময়, সজিব মিয়া মোবাইল ফোনে ভিকটিমকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে, তার চাচাতো ভাই ছাব্বিরের কাছে দেয়া সাউন্ড বক্সটি টিউবওয়েলের কাছে রেখে দিয়েছেন। এরপর টিউবওয়েল এলাকায় সাউন্ড বক্স খোঁজাখুঁজি করার সময় সজিব মিয়া পিছন থেকে এসে ভিকটিমের মুখ চেপে ধরেন। এক সাথে ১নং আসামী ভিকটিমকে জোরপূর্বক পরিত্যক্ত একটি মেশিন ঘরের সামনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এছাড়া সজিব মিয়া ভিকটিমের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে ধর্ষণের চেষ্টা করেন।

এই ঘটনায় বাদী ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারা ৯(১), ৯(৪)(খ)/৩০ মোতাবেক মামলা নং-০৩, তারিখ ০৭/০৫/২০২৫ খ্রিঃ দায়ের করেন। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি র‌্যাব-১৪ এ ব্যাপারে তদন্ত শুরু করে অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।

র‌্যাবের আভিযানিক দল ৮ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকায় ভালুকা থানা এলাকা থেকে সজিব মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর