1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে গোপদিঘীতে শোকসভা ও দোয়া মাহফিল

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নে মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সম্প্রতি অনুষ্ঠিত এ শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোপদিঘী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল আহাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফর রহমান ইমন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল হাই, মিঠামইন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, মাজহারুল ইসলাম, গোপদিঘী ইউনিয়ন বিএনপির স্বাধীন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর আহমেদ, শ্রমিক দল নেতা কামরুজ্জামান, ছাত্রদল নেতা ফাইজুল কবির এবং গোপদিঘী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রমুখ।

 

বক্তারা বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীরের মতো একজন মানুষের এমন নিঃশংস হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, পরিকল্পনাকারী ও নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা।শোকসভায় বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং এলাকায় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে।অনুষ্ঠানের শেষপর্বে মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার পরিবার-পরিজনসহ স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর