
শেখ জসিম (শ্রীপুর,গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরের সবচেয়ে ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র যানজট নিরসন এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি: ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-৩)।সভাপতি: বিল্লাল হোসেন বেপারী (সদস্য সচিব, শ্রীপুর পৌর বি এন পি)।বিশেষ অতিথি: নাহিদ ভূঞা (ইউএনও, শ্রীপুর)।বক্তব্য রাখেন: শ্রীপুর থানার ওসি নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান এবং জেলা পুলিশের টিআই হামিদুজ্জামান।সঞ্চালনা: আবুল হোসেন প্রধান (সাধারণ সম্পাদক, মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশ)।পরিচ্ছন্ন রাখতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।মাওনা চৌরাস্তার দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ।