1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মানবাধিকার দিবসে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ব্যানারে আশুলিয়ায় শোভাযাত্রা ও আলোচনা

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

 

হেলাল শেখঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আশুলিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষে রূপায়ন ভুঁইয়া এম্পোরিয়াম শপিং মল এর সামনে আলোচনা সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়।

 

শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মেম্বার আলহাজ্ব মোঃ বকুল ভুঁইয়া, আলতাব হোসেন, আশুলিয়া থানা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ জাফর বিশ্বাস, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ কহিরুল ইসলাম (খাইরুল), সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার রক্ষায় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধে সচেতন সমাজ গঠনই আজকের মূল চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাবেশে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিপীড়নের শিকার মানুষের পাশে দাঁড়ানো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর