1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দ করা অ্যাম্বুলেন্সটির মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

 

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।

 

 

ডিবি সূত্রে জানায়, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল বেউথা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সরকারি অ্যাম্বুলেন্স থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর