1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও নির্যাতনের অভিযোগ, ন্যাব থেকে আজীবন বহিষ্কার

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ এনামুল হক আবির: মানিকগঞ্জ প্রতিনিধ 

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স এবং নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) –এর মানিকগঞ্জ শাখার সভাপতি মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাহিনুর রহমান দীর্ঘদিন ধরে হাসপাতালের সাধারণ নার্সদের বদলির ভয় দেখিয়ে অর্থ আদায়, শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। নার্সরা অভিযোগ করেন, তার বিরুদ্ধে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

হাসপাতালের চিকিৎসক ডাঃ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “এই ধরনের ঘটনা হাসপাতালের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করছে। চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন না। দ্রুত ব্যবস্থা না নিলে চেইন অফ কমান্ড ভেঙে পড়বে।”

অন্যদিকে, ডাঃ কাজী একে এম রাসেল জানান, অতীতে একাধিকবার সহকর্মীদের সঙ্গে বিরোধ এবং হাতাহাতির কারণে মোঃ শাহিনুর রহমানের বদলি করা হয়েছিল। তখন তিনি মুচলিকা দিয়েও দায় এড়ানোর চেষ্টা করেন। তবুও অসদাচরণ থামেনি। সম্প্রতি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ফিরোজা বেগমের কাছ থেকে ৫,৫০০ টাকা ধার নিয়ে তা ফেরত না দিয়ে বরং তাকে চাকরি হারানোর হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে ফিরোজা বেগম কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরকার পরিবর্তনের পর ন্যাব কেন্দ্রীয় কমিটি মোঃ শাহিনুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন বিরোধী কার্যকলাপ, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে যোগসাজশ, বদলি বাণিজ্য, ওয়ার্ড ইনচার্জ পদে অনিয়মিত পদায়ন, সহকর্মীদের হয়রানি ও মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করে।

ন্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে দেশের সকল ইউনিট ও সদস্যদের মোঃ শাহিনুর রহমানের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার পর মানিকগঞ্জ হাসপাতালের পরিবেশে কিছুটা স্বস্তি ফিরলেও, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কার্যকরী ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নার্স ও হাসপাতালের অন্যান্য স্টাফরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর