1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মামলার বাদীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

 

এইচ এম শাহীন,  নিজস্ব প্রতিনিধি

বরিশাল সদর কোতোয়ালি থানার আলেকান্দা এলাকার তরুণী ছাহেরা আক্তার ওরফে তানিশা (২১) প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

 

ছাহেরা আক্তার জানান, তিনি বাদী হয়ে কোতোয়ালি থানায় এমপি মামলা নং ২১৫২/২০২৫ অনুযায়ী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ধারা ৮(১)/৮(২)/৮(৩)/৮(৫)(ক)/৮(৭) অনুসারে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।

 

তার অভিযোগ, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তদের পক্ষের কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

 

গত ১২ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা ২৫ মিনিটে মোবাইল নাম্বার ০১৬১১৯৬০০৯৭ (ব্যবহারকারী জিসান, পিতা মিজানুর রহমান) থেকে ফোন করে তাকে অশোভন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

 

একই দিন সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে মামলার আসামি রেদওয়ান হোসেন বিদেশি নাম্বার ০০৪৪৭৯৪৯১৭০৮৪৮ থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়।

 

এছাড়া ফরহাদ নামের আরেক ব্যক্তি (মোবাইল: ০১৭১১২২৭৩৩) ফোন করে মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ভুক্তভোগী জানান, অভিযুক্ত তিনজনের পিতা মিজানুর রহমান মাহমুদ, গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর বড়বাড়ি (সরকার বাড়ি)।

ঘটনার পর নিরাপত্তা হুমকির আশঙ্কায় ছাহেরা আক্তার বরিশাল সদর কোতোয়ালি থানায় জিডি করার আবেদন করেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর