1. admin@dailyajkerdurnity.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মেট্রোরেলে অ”সু”স্থ হয়ে একটু বসার জায়গা চেয়েছিলেন একজন অধ্যাপক। কেউ দেয়নি। দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেলেন। আইজিপির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সমাজ আশুলিয়ায় কোটি টাকা চাঁদা দাবী-ফ্যাক্টরী ও জমি দখল-সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ আহত-২ মিঠামইনে দূর্গা পূজা উপলক্ষে নাটক মঞ্জস্ত ফ্যাক্টরি দখল নিতে গিয়ে আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা গাজীপুরের কাশিমপুরে বকেয়া বেতনের দাবিতে মেঘা ইয়ার্ন ডাইং মিলস লিমিটেডের শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুর। কাপাসিয়া সিংহশ্রীতে শারদীয় দুর্গোৎসব: ২টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম বাহাদূর ও অ্যাড. জাকির হোসেন দেবীদ্বারে এমপি হাসনাত আব্দুল্লাহ: ‘পদত্যাগ সরকারের শর্ট-টার্ম প্যারাসিটামল থেরাপি’ সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম বাহাদুর সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী

মামলার বাদী ঘুষের অভিযোগ না করা স্বত্বেও টঙ্গীর এসআই বায়েজিদের বিরুদ্ধে অপপ্রচার 

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবাদকঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই বায়েজিদ নেওয়াজের বিরুদ্ধে মামলার বাদী মিজানুর রহমান ঘুষ গ্রহণ সংক্রান্তে মৌখিক বা লিখিত অভিযোগ না করা স্বত্বেও মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করার অভিযোগ উঠেছে। গত ০৪ সেপ্টেম্বর বিকেলে মরকুন এলাকায় চুরির ঘটনা সংক্রান্তে ঘুষ বাণিজ্যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। 

জানা যায়, মামলার বাদী মিজানুর রহমানের জায়গায় একটি হাফ বিল্ডিং নির্মাণাধীন বাড়িতে টঙ্গী পূর্ব থানার মরকুন মৌজায় ০৫ কাঠা জায়গায় নির্মিত বাউন্ডারী দেওয়াল ও হাফ বিল্ডিং ভেঙ্গে ইটসহ ভিতের থাকা ১০ হাজার টাকার ইট, ০৫ টন লোহার রড ও ৫০ হাজার টাকার সিমেন্টসহ সর্বমোট ৩০ লক্ষ টাকার মালামাল অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা চুরি করে নিয়ে যায় । এঘটনায় মিজানুর থানায় অভিযোগ দায়ের করলেও কোন আসামীর নাম উল্লেখ না করায় বাদী ও স্থানীয়রা দোষীদের সনাক্ত করতে না পারায় তদন্ত কার্যক্রম বিঘ্নিত ঘটে। এই এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানার কর্মকর্তাদের বিরুদ্ধে গড়িমসি ও ঘুষ নেয়ার অভিযোগ না করা স্বত্বেও একটি চক্র পুলিশকে নিষ্ক্রিয় করতে অপপ্রচার চালায়। এমনকি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসআই বায়েজিদকে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে বাদী “স্বর্ণলংকার, নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন মূল্যবান আসবাবপত্র, পোশাক-আশাক, ইলেকট্রনিকস সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ” লুট হওয়ার বিষয়ে এজাহারে উল্লেখ না করা স্বত্বেও কতিপয় অনলাইনে ভিত্তিহীন তথ্য তুলে ধরে। পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণাদি ব্যতীত কোন নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করা সংক্রান্তে বাংলাদেশ পুলিশের আইজিপি’র নির্দেশনা রয়েছে। একারণে এসআই বায়েজিদ এঘটনায় দোষীদের সনাক্তকরণে তথ্য প্রযুক্তিসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টায় মামলা রুজু করতে বিলম্ব হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের বিরুদ্ধে কোন বক্তব্য না দেওয়া স্বত্বেও এই অপপ্রচার করায় অপপ্রচারকারীদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

এসংক্রান্তে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। দোষীদের সনাক্তকরণ ও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার বাদী এসআই বায়েজিদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ সংক্রান্তে লিখিত বা মৌখিক কোন অভিযোগ করে নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর