1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মায়ের মৃত্যুর পর আপন ভাইয়ের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি।

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

স্টাফ রির্পোটার : জি এম স্বপন মাহমুদ  :

বরিশাল জেলা মেহেদীগন্জ উপজেলায় পান বাড়ি গ্রামে এক পরিবারে দীর্ঘদিন যাবত জমি জমা সংক্রান্ত বিরোধ চলছে। জানা যায় বরিশাল জেলায় মেহেদীগন্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে নতুন করে আদিপত্য বিস্তার ও হানাহানি শুরু করে দিয়েছে।ভুক্তভুগী আঃ রহিম মাস্টারের দাবি। তিনি বলেন বাবার মৃত্যুর পর ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী সকল ভাই বোনদের মধ্যে মায়ের অনুমতি ক্রমে সম্পত্তি বন্টন করা হয়।নুর জাহান ও তার স্বামী রতন ঢালী নানা রকম ষড়যন্ত্র শুরু করে অশান্তি সৃষ্টি করে আসছে এবং তার পাশাপাশি রোকেয়ার জায়গা টুকুও আপন বোন নুর জাহান তাঁর স্বামী রতন ঢালী বাড়ি নির্মাণ করার জন্য তাঁকে নানান ভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরিবারটি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে। অভিযোগ কারি জানান প্রায় তের বছর আগে তাদের বাবা মারা যান।পরবর্তীতে সহোদর দুই ভাই রহিম মাস্টার ও জহির উদ্দিন মিলে সকল বোনকে যার যার পাওনা জমি বুঝিয়ে দেন।নুর জাহান ও বড় বোন হালিমা কে তাদের দাবি অনুযায়ী রাস্তার পূর্ব পাশে বসত বাড়ি নির্মাণ করার জন্য জমি দেওয়া হয়।নুর জাহান বাড়ি নির্মাণের উদ্দেশ্যে মাটিও ভরাট করে যা একাধিক সুত্রে জানা যায়। কিন্তু কিছু দিন পর নুর জাহান পুনরায় বাড়ি নির্মাণ করার জন্য নতুন করে আরও জমি দাবি করে যাহা শিষ্টাচার বহির্ভূত। এ বিষয়ে দুই ভাই রহিম মাস্টার ও জহির উদ্দিন আপত্তি জানালে তারা বলেন আপনার প্রাপ্য জমি আপনাকে দেওয়া হয়েছে,তাঁর পরেও তিনি কোন কথাই শুনতে রাজি নন ছোট বোনের জমির উপর দাবি উপস্থাপন করেই চলছে, নানা ষড়যন্ত্রের জাল বুনেই যাচ্ছেন দাবি ছোট বোনের। এ বিষয়ে বিরোধ চলাকালে হঠাৎ এক রাতে পুলিশ এসে অভিযোগ কারির ছোট ভাইকে আটক করে, পরে জানা যায় নুর জাহানের দ্বায়ের করা গাছ কাঁটার মামলায় দুই ভাই কে ওয়ারেন্ট ভুক্ত আসামী করা হয়েছে। যদিও এ মামলার ব্যাপারে পূর্বে কিছুই জানতোনা দুই ভাই এর দাবি। জামিনে মুক্তি হওয়ার পড়ে, জানতে পারেন ৭০ বছরের বৃদ্ধ মাকে মারধর করে অন্য বোনের জমিতে বাড়ি নির্মাণ করেছেন, পরবর্তীতে মামলার বিচারকার্য চলাকালে মাননীয় আদালত গাছের মালিকানা ও বয়স নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ কারির দাবি। আদালতের পর্যবেক্ষণের পর মামলাটি খারিজ হয়ে যায়।মামলা খারিজ হওয়ার পর স্হানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিশ বৈঠকের আয়োজন করা হয়,সালিশি গন স্টাম্প ও অঈীকার নামায় সংশ্লিষ্ট ভাই বোনদের প্রাপ্প অংশ নির্ধারণ করে দিয়ে দেন,এ দিকে গত মাসের চব্বিশ তারিখে অভিযোগ কারির মা সুফিয়া বেগম মৃত্যু বরন করেন।জানা যায় নুর জাহান ও তার স্বামী রতন ঢালী বৃদ্ধ মায়ের কাছে ক্ষমা চাইতে পর্যন্ত আসেননী কিংবা তার দেখা শুনাও করেন নাই যা প্রতিবেশীদের দাবি। মায়ের মৃত্যুর পর সম্পত্তি পাওয়ার জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে,সর্বশেষ গত ঊনিশে জুন ১৫১ নং পান বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে নিজ রেকর্ড ভুক্ত জমির পুকুর পারে নারিকেল গাছ পরিস্কার করার সময় রতন ঢালী বাদা সৃষ্টি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।অভিযোগ কারি বলেন কোন বোনকে ঠকানো হয়নি তারপরও ছোট বোনের জমি এবং স্কুলের জমি দখল করে আসছেন,আমার জমি রেকর্ড ভুক্ত জমিও নাকি উনার,এলাকার স্হানীয় নেটিজেনদের ধারণা এ বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে বড় ধরনের অপৃতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে অভিযুক্ত নুর জাহান ও তার স্বামী রতন ঢালীর বক্তব্য বারবার চেষ্টা করেও নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর