
মিঠামইন প্রতিনিধিঃ নাসির উদ্দিন হারুন
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলাধীন এক নং গোপদিঘী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাউথ হাটি ভূইয়া বাড়ি রাস্তায় বিদ্যুতের পিলার যেন এক মরণ ফাঁদ। দুই গাড়ি একসাথে হলেই যেন দুর্ঘটনা শিকার হয় গনবসতি এলাকায় রোডের মাঝখানে বিদ্যুতের পিলার থাকার কারণে সাধারণ জনতার মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে।
এখানকার স্থানীয় কিছু লোকজন একসাথে মিঠামইনপল্লী বিদ্যুতে অফিসে বারবার লিখিত অভিযোগ করে এখনও কোনও ফলাফল পাওয়া যায় নাই। রাস্তার মাঝখানে পিলার সরানো জন্য একাধিকবার মিঠামইনেরপল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলতে গেলে। পল্লীবিতের কিছু কর্মকর্তা বাজে ভাষা ব্যবহার করেন এবং স্থানীয় সরকারের কর্মকর্তাদের কাছে একাধিকবার অভিযোগ করেও কোন আশ্বাস পাওয়া যায়নি।
এলাকাবাসীর বক্তব্যে উঠে আসে মিঠামইন পল্লী বিদ্যুতে সরকারি অফিসে আমরা প্রতিনিয়ত বিদ্যুতের পিলারটি এখান থেকে সরিয়ে অন্য কোথাও বসানো হোক। অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে কিভাবে এই বিদ্যুতের পিলার বসালেন যে কোন টাইমে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমাদের ছেলেমেয়েরা স্কুল, মাদ্রাসা এবং একটি এতিমখানা আছে
এই পিলারের জন্য আমরাও প্রতিনিয়ত আতঙ্কে থাকি কখন জানি কি হয়ে যায়। আমাদের চাওয়া সরকারের কাছে খুব দ্রুত সময়ও মধ্যে এই বিদ্যুতের পিলারটি সরকারিভাবে সরানোর জন্য অনুরোধ করছি।
এই বিষয় পল্লী বিদ্যুতের কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করেন এবং রাস্তার মধ্যে বিদ্যুতের পিলার যেন অতি দ্রুত সরানোর ব্যবস্থা করা হয়। আমাদের চলাফেরার পথে জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এখান দিয়ে কোনও মালবাহী ট্রাকগুলো আসতে পারে না আমাদের জন্য এক বিরক্ত বিষয় আমাদের অনেক সময় লেগে যায় এই বিদ্যুৎ এর জন্য তাই এলাকা বাসীর চাওয়া খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে পিলার সরানোর ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ।