
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি
মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত স্প্রিং (বিয়ারিং প্যাড) ছিটকে পড়ে এক পথচারীর মৃ#ত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামন এ ঘটনা ঘটে।
নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোয়া ১২টার দিকে বিারট আকারের স্প্রিংটি ছিটকে পড়ে। এসময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ করে হেঁটে যাচ্ছিলেন। স্প্রিংটি তার মাথায় আ#ঘা#ত করে পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে। এতে ও-ই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আ#হ#ত হন। আর মাথায় আ#ঘা#ত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মা#রা যান।
নিচে পড়া স্প্রিংটির ওজন ৪০-৫০ কেজি হবে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে আরও বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।