1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

মোড়েলগঞ্জে সাংবাদিকের কাছে ঘুষ দাবি: এসআই নজরুলের বিরুদ্ধে অভিযোগ

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মারুফ গাজী, বাগেরহাট

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার (এসআই) নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দাবি, দুর্ব্যবহার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার স্টাফ রিপোর্টার মারুফ গাজী জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি সরাসরি এসআই নজরুলের কাছ থেকে ঘুষ দাবির সম্মুখীন হন।

 

ঘটনার বিবরণ:

সাংবাদিক মারুফ গাজী বলেন, মোড়েলগঞ্জ থানার ১নং তেলিগাতি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রুবেল ডাকুয়া নামে এক ব্যক্তিকে সিভিল পোশাকধারী লোক এবং স্থানীয় সন্ত্রাসী চক্রের সহায়তায় পুলিশ বাড়ির ভিতর ডুকে অশালীন ব্যাবহার ও ঘড়ের ভিতরে সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাংচুরের হুমকি দেয়। পরবর্তীতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি জানার পর আমি থানায় গিয়ে এসআই নজরুলের কাছে তথ্য জানতে চান।

 

সাংবাদিক মারুফ গাজী বলেন—
“আমি জানতে চাইলে এসআই নজরুল আমাকে জিজ্ঞেস করেন— ‘আপনি কি রুবেলের লোক?’ পরে পরিচয় গোপন রেখে কথা বললে তিনি বলেন, ‘রুবেলকে আনতে ২ হাজার টাকা খরচ হয়েছে, সেই টাকা আপনাকে দিতে হবে।’ আমি কারণ জানতে চাইলে তিনি অস্বস্তিকর আচরণ করেন।”

 

তিনি আরও দাবি করেন, ঘুষ দিতে অস্বীকৃতি জানালে এসআই নজরুল বলেন, ‘আমার পেট দেখেছেন? আমি ঘুষ খাই না। আমাকে সবাই চেনে।’ কিন্তু এরপরই নাকি তিনি আসামি রুবেলের সঙ্গে অমানবিক আচরণ করেন এবং সাংবাদিকের প্রতিও দুর্ব্যবহার করেন।

 

কোর্ট প্রাঙ্গণেও একই আচরণ,

বাগেরহাট কোর্টে নিয়ে যাওয়ার পর আরও কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের প্রতিও একই ধরনের আচরণ করেন বলে অভিযোগ ওঠে। সাংবাদিকদের জিজ্ঞাসায় এসআই নজরুল নিজের আচরণকে স্বাভাবিক দাবি করে বলেন—
“আমি এসআই নজরুল, ওয়ান পিস। সবাইকে এভাবেই কথা বলি।”

 

সাংবাদিক মারুফ গাজীর দাবি, এসআই নজরুলের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। তার,—
“এমন আচরণের কারণে সাধারণ মানুষসহ পুরো পুলিশ বাহিনীর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। একজন কর্মকর্তার আচরণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

 

স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন—
“অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে একজন কর্মকর্তা বিতর্কিত ঘটনায় জড়িয়েও দায়মুক্ত থাকেন? কোন প্রভাব বা ছত্রছায়া তাকে রক্ষা করছে?”

 

এ অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক ও সচেতন মহল দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর