1. admin@dailyajkerdurnity.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি কলেজের নব-নির্মিত ভবণের উদ্বোধন মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, নারী আসামি গ্রেফতার* বরগুনার অভিযানে আমতলী থানা এলাকা থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার মিঠামইনে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল মাদকবিরোধী বিশেষ অভিযানে বগুড়া সদরে ০৯ জনকে গ্রেফতার ও  ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান বিশেষ কৌশলে ৩ কেজি গাঁজা পাচারকালে ০২ জন গ্রেফতার–ডিএনসি_বগুড়া জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন মো. হাবিবুর রহমান ভূঁইয়া জগন্নাথপুর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ সরকারি ফি’র বাইরে টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ নায়েবের বিরুদ্ধে আশুলিয়ায় স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ, রামদাসহ স্বামী আটক সাভারে পুলিশ হত্যাকারীকে গ্রেফতার

ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট মেসির

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত
বিশ্বকাপে বয়স যেন লিওনেল মেসির কাছে কেবলই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপের ইতিহাসে নতুন দুটি অনন্য কীর্তি গড়েছেন তিনি। মেসির অনুপ্রেরণায় অতিরিক্ত সময়ে ৩-১ গোলে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নও জিইয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কানসাস সিটির ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে কিছুক্ষণ পর ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। এক খেলোয়াড় বেশি নিয়ে খেলতে থাকা আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ১০-এ উন্নীত করেন মেসি। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুই অঙ্কের অ্যাসিস্টের কীর্তি গড়লেন তিনি। এতদিন সর্বোচ্চ আট অ্যাসিস্ট নিয়ে শীর্ষে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।
এতেই শেষ নয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে মেসির ১৫তম ম্যাচ। এতে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি নকআউট ম্যাচ খেলার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর