1. admin@dailyajkerdurnity.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিবির বিরুদ্ধে স্বর্ণ চুরি ও ঘুষের মিথ্যা অভিযোগ; অনুসন্ধানে মিলল ভিন্ন চিত্র এক আলোকিত জনপ্রতিনিধি-গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এ্যাডভোকেট শরফুদ্দীন ভূঁইয়া সবুজ ফিরে পেলো আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স কিশোরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১ সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী মায়ের দান করা স্কুলে সভাপতি নির্বাচিত ছেলে খায়রুল আলম খান,পিএসসি বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠ উত্তর গোপদীঘি সপ্রাবি গোপদিঘীর সেই সন্ধ্যা –কবি খাইরুল আলম খান উদ্ধার অভিযানে গিয়ে নিজের সন্তানের লাশ পেলেন পুলিশ সদস্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন গুম ও বিচারবহির্ভূত খুনকে প্রশ্রয় দেবে না সরকার : ডা. জাহেদ

রাজধানীর তেজগাঁও সাব রেজিস্টার অফিসে নকল নবিশকে প্রাণ নাশের হুমকি, থানায় মামলা..

আজকের দুর্নীতি ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

জয়নাল আবেদীন যশোরী:

রাজধানীর তেজগাঁও গুলশান সাব রেজিস্টার অফিসের নকল নবিশ মাহবুব আলম এর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অশিকার করায় গুরুতর জখম করে প্রাণ নাশের হুমকি দেয়। গিয়াস উদ্দিন (১)বাদল মিয়া একই অফিসে নকল নবিশ (২)বাবু ওরফে ভূচকি বাবু তেজগাঁও সাব রেজিস্টার অফিসের সিকুরিটি গার্ড(৩) মোহাম্মদ শাহীন আলম(৪) সদর সাব রেজিস্টার অফিসে নকল নবিশ, মোহাম্মদ আকিব হোসেন (৫)আওলাদ হোসেন মোহাম্মদ পুর সাব রেজিস্টার অফিসে নকল নবিশ (৬)মোহাম্মদ কাশেম দলিল লেখক (৭) এছাড়া আরও চার পাঁচ জনকে অজ্ঞাত আসামী করে মাহবুব আলম এর স্ত্রী নাসরিন আক্তার তেজগাঁও শিল্প অঞ্চল থানায় বাদী হয়ে চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

যার মামলা নাম্বার (১০) ৩,২০২৬, আইনের ধারা ৩২৩/৩৮৫/৫০৬/১১৪the penal cobe ১৮৬০ চাদা দাবি সংক্রান্ত। অভিযোগে বলা হয় গুলশান সাব রেজিস্টার অফিসের নকল নবিশ মাহবুব আলম বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবীশ আসেসিয়েশন গুলশান অফিস পরিচালনা কমিটি ২০২৫ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর পর থেকেই উক্ত আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ১৮ /০২/২০২৬ তার অফিসের সামনে আসামীরা দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এবং কমিটি পরিচালনা থেকে বিরত থাকতে বলেন। তানা হলে প্রাণাশের হুমকি দিয়ে ১ নং আসামী পিস্তল ঠেকিয়ে ধরে অন্যান্য আসামীরা মাহবুব আলম কে এলোপাথাড়ি মারধর করতে থাকে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অনুসন্ধানে জানা যায় বিগত আওয়ামী সরকারের সময় স্থানীয় আওয়ামী যুবলীগ নেতার ছত্রছায়ায় তেজগাঁও সাব রেজিস্টার অফিস দাপিয়ে বেড়াতো এই সব আওয়ামী সন্ত্রাসীরা। যা ততকালীন আওয়ামী যুবলীগ নেতা নুর হোসেন লেদুর সাথে পোস্টারে ছবিই তার প্রমাণ করে। আওয়ামী সরকার পালিয়ে গেলেও বহাল তবিয়তে রাজত্ব কায়েম করছে আওয়ামী দোসর রা।এদের পেছনে রয়েছে বিশাল অদৃশ্য সিন্ডিকেট যার কারণে মামলা হলেও পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারছে না। আসামীরা কোর্ট থেকে জামিন নিয়ে আবারও সেই আগের মতো। এদের বিরুদ্ধে শুধুই চাঁদাবাজি অভিযোগ ছাড়াও রয়েছে নালরে খাল,ভিটারে নাল করার অভিযোগ সহ দলিল নয়ছয় করা।

এই মামলার বিষয় জানতে তেজগাঁও শিল্প অঞ্চল থানার এস,আই আবু ঈশা বলেন সব আসামী কোর্ট থেকে জামিনে নিয়ে এসেছে। তবে পুলিশ ততপর রয়েছে এবং উক্ত ঘটনা তদন্তে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর